“ছাদ ছুঁয়ে গেল ধুলোর গন্ধ। আলো
ঝড় নিয়ে গেল বুক আঁকড়ানো খুঁটি
যার ঠোঁটে জিভে ধার ছিল, থমকালো
খুলে গেল যার বন্ধই ছিল মুঠি
ফুরোনো চিঠিরা জানালার সুখ পেয়ে
বাড়ি ছেড়ে গেল – এই শুরু এই শেষে
জলের ওপরে হেঁটে যায় এক মেয়ে
জল নেমে যাবে পুতুল-নাচের দেশে
বাঁচার গল্প পড়তে পারে নি ছেলে।
লেখা আছে শুধু শুকনো পাতায়, ঘাসে
কয়েক লক্ষ বছর পেরিয়ে গেলে
মরুভূমিতেও সমুদ্র ফিরে আসে…”


















































































































































































































































Leave a Comment