বৃষ্টি
———–
ঝোড়ো হাওয়া আসে, ছোট্ট ডিঙিটি তুফান বুঝছে
আকাশের রোদ জ্বলে জ্বলে আজ বৃষ্টি খুঁজছে
সন্ধ্যার মেঘ, বিজুরি চমকে সেই ছোঁয়া চায়
ব্যাকুল আসুক ঘনবরিষণ অঝোর ধারায়
ভেসে যাবে পথ, বাস-অটো-ওলা-মগ্ন শহর
মেট্রোর ছাত, শপিং মলের খোলা চত্বর
অকাল প্রেমিক, ভিজে গেলি আজ বিরহবাদলে
ট্রাফিক জ্যামের সিক্ত বাতাস তোর কথা বলে,
তোর কথা বলে…
চুপিচুপি ভেজে ধোঁয়া ধুলো মাখা কচি কিশলয়
এলোচুলে মাটি সোঁদাল গন্ধে আলুথালু হয়
জড়াজড়ি হাত, কাঁধে মাথা রেখে কান্না যুঝছে,
আমার শহর,
শুধু তোর বুকে,
বৃষ্টি খুঁজছে।
(প্রকাশিত – পরবাস)


















































































































































































































































Leave a Comment