একেকটা দিন শুরু হয় খুব অন্ধকারে।
হয়তো বৃষ্টি হবে, ঝড় হবে,
হয়তো দুম করে খুলে যাওয়া জানলার দাপটে
ছত্রাখান গড়াগড়ি যাবে
ফোড়নডালা থেকে তেজপাতা জিরে সরষে,
তারে মেলে দেওয়া শাড়ি জামা, কিংবা,
বইয়ের অক্ষরগুলো…
হয়তো মন ভালো নেই বলে
হাত বাড়াব,
হয়তো মন ভালো নেই বলেই,
তুমি ধরবে না।
দূরত্ব মাপতে মাপতে
পিছিয়ে আসতে থাকব আধভাঙা চাতালে, ভাঙা ছাতের নীচে
আর ছেঁড়াখোড়া বৃষ্টিতে ভিজতে থাকবে
আমাদের
অবেলার ইচ্ছাকুসুমেরা।


















































































































































































































































Leave a Comment