মধ্যরাতের প্রলাপ – ৪
——————————
বৃষ্টি নামার সঙ্গে আলাদা করে মন-কেমনের কোনো সম্পর্ক হয়তো নেই, কারণ আমরা সারাক্ষণই মন-কেমনের সুর বুকে নিয়ে দিন পার করি। তবু বৃষ্টি এলে আমাদের নতুন করে মন-কেমন করে। বৃষ্টি এলে বহুদূরের ছায়াছবিতে ঝলকে ঝলকে ফুটে ওঠে চেনা-অচেনা আলোঝলমলে সন্ধ্যার রাজপথ, ফেলে আসা নিঃসঙ্গ ঢেউয়ের দোলা, ভুলে যাওয়া ভোরাইয়ের সুর, ট্রেনের বাঁশিতে নতুন পথচলার ডাক। যে ভালোবাসার কোনো নাম নেই, তার সব গ্লানি ধুয়ে যায় আকুল বারিধারায়। জলে ভেজা পাতায় পাতায় আবারও লাজুক সেজে ওঠে সে নিবিড় আদর, সোঁদা মাটির গন্ধে ভেসে বেড়ায় অসময়ে ধারাস্নানের সে তীব্র আনন্দ, চরাচরব্যাপী ঝরঝর শব্দে মিশে যায় আপনজনের আশ্বাস।
বৃষ্টি পড়লে, আমাদের বুকের মাঝেও বৃষ্টি পড়ে।


















































































































































































































































Leave a Comment