একদিন আবার সব আগের মতো হবে। হুট করে টিকিট কেটে, হুটোপাটি করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ব তখন।
স্টেশন, ভিড়, ঘড়ঘড়ে অ্যানাউন্সমেন্ট পেরিয়ে, প্ল্যাটফর্ম খুঁজে নেব সিগন্যাল হবার অনেক আগেই। তারপর ভোঁ পড়বে, কামরা নড়ে উঠবে, দুদ্দাড় নেমে পড়বে শেষ মুহূর্ত অবধি ছেড়ে দিতে আসা লোকেরা। পোঁটলাপুঁটলি সিটের নিচে সেটিং করে নিয়ে বাবু হয়ে বসব একটা বই হাতে, অভ্যাসের, যত না পড়ব তার চেয়ে বেশি দেখব দুলকি চালে স্টেশন ছেড়ে বেরোনোর পর একতলা ঘর, দেওয়ালে বিজ্ঞাপন, নালার ধারে আগাছা, টিনের শেডের কারখানা। তারপর ছুটে চলার পাশাপাশি মাঠ, স্কুলবাড়ি, হাইওয়ে দিয়ে ট্রাক যাচ্ছে, বাড়িঘর, একলা কুকুর, কাদের হাঁসের দল পাড়া বেড়াতে বেরিয়েছে, ক্ষেত, হলুদ সবুজ ক্ষেত আদিগন্ত… আর আকাশের আশ্চর্য নীল।
জানলায় নাক ঠেকিয়ে বসে মেয়ে বলবে, ‘আমি “ফিঙি” দেখেছি, তুমি দেখতে পেলে?’


















































































































































































































































Leave a Comment