একদিন আবার সব মোটামুটি চেনাশুনো আগের মতো হয়ে যাবে। হয়তো তদ্দিনে বর্ষা খুব জেঁকে বসবে, পশ্চিমঘাটের রুখো ঢাল ম্যাজিকের ঝুপ্পুস সবুজ হয়ে যাবে।
তখন এদ্দিন ধরে জমিয়ে রাখা ছুটিটা নেব। আম্বোলিতে হোটেল, হোম স্টে – যাহোক একটা বুক করা থাকবে, জীপ পিক আপ করবে কোলহাপুর স্টেশন থেকে। কাছাকাছি এসে ড্রাইভারকে পটিয়ে পাটিয়ে নেমে পড়ব ফাঁকা শুনশান রাস্তায়। বাকিটুকু পিঠে নীল ব্যাগটা, আর হাতে রেনকোট ঝুলিয়ে একা একা হাঁটব – মেঘের ছায়া মেখে। জঙ্গল আরও ঘন হবে, রাস্তা আরও সরু। তিরতিরে পাখা কাঁপিয়ে ফড়িং উড়ে যাবে এদিক থেকে ওদিক। দূরে বৃষ্টি হচ্ছে টের পাব বাতাসের গন্ধে।
এভাবেই হাঁটতে হাঁটতে, অবশেষে একদিন ভুলে যাব আমার যেন কোথায় যাবার ছিল..


















































































































































































































































Leave a Comment