খুব বৃষ্টির মধ্যে খানিকক্ষণ রোদ্দুর উঠলে একটা বিস্ময় খেলা করে বাতাসে। গা ঝাড়া দিয়ে নিজেদের শুকিয়ে নেয় বেলফুলের চারারা। নিমপাতার ঝিরিঝিরিতে কেঁপে ওঠে নরম রোদের আলো।
সে আলো তোমায় ছোঁয়, আমাকেও।
একদিন, জানোই তো, সব ঠিক হয়ে যাবে আবার। এরকম রোদ মেখে আমরা বেড়াতে যাব, যেন বা জীবনে প্রথমবার, এমনই বিস্ময়চোখে দেখব রাস্তার বাঁকের মুখে কাঠের গুমটি দোকান, পথিকের ক্ষণিকের আস্তানা, হয়তো বা এক গ্লাস করে ধোঁয়া ওঠা চা বাড়িয়ে দেবে কেউ, তার কানের ভারী মাকড়ি আর হাতের বালায় পিতল চমকাবে আলো লেগে।
চুমুক দিতে দিতে দেখব সামনে স্বচ্ছ, আমাদের পারস্পরিক নির্ভরতার মতো স্বচ্ছ জলের বুকে আঁকিবুঁকি কেটে যাচ্ছে রোদের আঙুল।
ঠিক যাব একদিন, দেখো।


















































































































































































































































Leave a Comment