তাতাপোড়া রুক্ষতার বালি ছেনে আঙুলের গাঁটে গাঁটে যন্ত্রণা, ভাঁজে ভাঁজে কাটা দাগ৷ তবু খুঁজে চলতে হয় অবহেলায় ছুঁড়ে দেওয়া ছিঁটেফোঁটা কণাভিক্ষার সোনা। বেঁচে থাকার প্রয়োজনটা অবহেলার হীনতার চেয়েও বড় কিনা।
জীবনের সুবর্ণরেখা আত্মসুখে বয়ে যায়, নির্বিকার হাস্যকলরোলে।
সুখের কাঙালেরা তবু বালি হাতড়ায়। রৌদ্রদগ্ধ এ জীবন নিশ্চুপে সেই গল্প লেখে…তোমার আর আমার, আমাদের এই অসম্পূর্ণ দিনগুলির, ব্যর্থ রাতগুলির।


















































































































































































































































Leave a Comment