জ্যোৎস্নারা কখনো কখনো আড়ি করলেই ভালো হত মনে হয়। কখনো, নির্জন হওয়ার জন্য সমস্ত ছোট ছোট ইচ্ছার জোনাকিগুলো অধৈর্যহাতে মুছে দিতে ইচ্ছে করে। যতদিন জ্বলে যাবে সে মেয়ে, ততদিন সেই আগুনের আলোটুকুই সম্বল করে হাঁটার কথা তো তার। তার বেশি? না, তার জন্য নয়। তার মত বোকা মানুষের অত পাওনা হয় না। জানা হয়ে গেছে যে তার নিজের হিসাব মিলবে না কখনো, দাঁড়িপাল্লা নিরন্তর ওঠানামা করার ফাঁকে একে একে অবহেলায় অযত্নে তাচ্ছিল্যে গড়িয়ে পড়ে যাবে বুক নিংড়ে তুলে আনা রক্তের ফোঁটারা। রিক্ত হতে রিক্ততর হবে পথ। তবে অভ্যাস হয়ে যাক না-চাওয়া-টাই, তবে দৃষ্টি হোক স্বপ্নহীন, আর রাত্রি…নিষ্পলক।


















































































































































































































































Leave a Comment