একদিন সব ঠিক হবে, আর আমি চুপিচুপি চলে যাব তার কাছে। সে আমার সঙ্গে কথা বলবে না৷ এতদিন শুধু পাহাড়ের কথা লিখেছি, সেই অভিমানে।
আমি বলতে পারব না, এত বিশালের সামনে আমার সব ভাষা হারিয়ে যায়। বলতে পারব না, ঢেউয়ের মাথায় ভেঙে পড়া ফেনায় ফেনায় ফুটে উঠছে আমার আজন্মের অস্থির সন্ধান।
আমরা পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়েই থাকব নিঃশব্দে, আর নোনা হাওয়ায় ভেসে আসবে আমাদের অসীম সুখদুঃখের সামুদ্রিক ঘ্রাণ৷


















































































































































































































































Leave a Comment