কে থাকবে, কে থাকবে বলেও সরে দাঁড়াবে যখন ইচ্ছা,
কে রোদ ভালবাসে বলেছিল বলে
তুমি আজও দুপুরসোহাগী,
কার হাতে মুঠো রাখার কথা –
এগুলো অবান্তর কথা।
শেষ অবধি চলাটাই সত্যি হয়।
তাই চলো,
এক পায়ে ভয়ের উঠোন, আর
এক পায়ে আঁধারের দোর পেরিয়ে,
চলো, ওটুকুই তোমার সত্য,
চলে যাওয়া,
ওটুকুই, একমাত্র।


















































































































































































































































Leave a Comment