গাঢ় হয়ে ওঠে অভিমানের রঙ। তাতে তুলি ডুবিয়ে তুমি কী আঁকো? নতুন খেলার ছক? কত কত নতুন কুশীলব, কত হাসি গান লাস্য!
রাত থেকে রাতে সময়ের ঢলে যাওয়া স্রোতে কত কিছু বয়ে যায়। না পাওয়ারা জড়িয়ে থাকে কোলবালিশের জলের দাগে। না থাকারা চাদরের ভাঁজে।
ভুল থেকে ভুলে পাড়ি দিয়ে চলা শূন্য মানুষের জন্য, শেষ অবধি পড়ে থাকে শুধু শূন্য…


















































































































































































































































Leave a Comment